ঢাকা বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

পেমেন্ট সার্ভিস প্রোভাইডার লাইসেন্স পেল এনইও পিএসপি

পেমেন্ট সার্ভিস প্রোভাইডার লাইসেন্স পেল এনইও পিএসপি

দেশে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার হিসেবে কার্যক্রম পরিচালনার জন্য এনইও পিএসপি লিমিটেডকে লাইসেন্স দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ-১ থেকে গতকাল মঙ্গলবার জারি করা ৪/২০২৬ নম্বর বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটেও এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

সেখানে বলা হয়, পেমেন্ট ও সেটেলমেন্ট সিস্টেম আইন, ২০২৪-এর ধারা ৫-এর উপধারা ৪-এর ক্ষমতাবলে এনইও পিএসপি লিমিটেডকে দেশে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার হিসেবে লাইসেন্স দেওয়া হয়েছে। এ অনুমোদনের ফলে এনইও পিএসপি লিমিটেড দেশে অনুমোদিত পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম পরিচালনার সুযোগ পেল।

বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্ত দেশের ডিজিটাল পেমেন্ট ও আর্থিক সেবা খাতে এনইও পিএসপি লিমিটেডের কার্যক্রম পরিচালনার পথ আরও সুগম করবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত