
গত রোববার জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে জনতা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান, ব্যাংকের জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. রফিকুল ইসলাম, জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহ জাহান এবং জনতা ব্যাংক জিয়া পরিষদ ইউনিটের সভাপতি সাইফুল আবেদিন সেলিম প্রমুখ বক্তব্য রাখেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি