
আইএফআইসি ব্যাংক পিএলসি ও দেশের স্বনামধন্য পাঁচ তারকা হোটেল অ্যান্ড রিসোর্ট ঢাকা রিজেন্সির মধ্যে একটি সমঝোতা স্মারক (গড়ট) স্বাক্ষরিত হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার আইএফআইসি টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়। আইএফআইসি ব্যাংকের ডিএমডি ও চিফ ইনফরমেশন অফিসার মো. মনিতুর রহমান এবং ডিএমডি অ্যান্ড চিফ অব লোন পারফরমেন্স ম্যানেজমেন্ট শেখ আকতার উদ্দীন আহমেদের উপস্থিতিতে ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকের চিফ অব ব্রাঞ্চ বিজনেস অ্যান্ড হেড অব অপারেশন্স হেলাল আহমেদ এবং ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ডিরেক্টর, সেলস অ্যান্ড মার্কেটিং মো. মাহমুদ হাসান। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি