ঢাকা বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

প্রান্তিক উদ্যোক্তাদের সুবিধা দিতে পিকেএসএফের সঙ্গে ব্র্যাক ব্যাংকের চুক্তি

প্রান্তিক উদ্যোক্তাদের সুবিধা দিতে পিকেএসএফের সঙ্গে ব্র্যাক ব্যাংকের চুক্তি

প্রান্তিক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য অর্থায়নের সুযোগ বাড়াতে এবং বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করার লক্ষ্যে পল্লী কর্মণ্ডসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সঙ্গে একটি ক্রেডিট গ্যারান্টি চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক। ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম (সিইএস)-এর দ্বিতীয় পর্যায়ের আওতায় এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। এই চুক্তির অধীনে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৮০০ কোটি টাকার বার্ষিক অর্থায়ন সুবিধা পেয়েছে ব্র্যাক ব্যাংক। এই অর্থ ব্যাংকটি পিকেএসএফের সহযোগী সংস্থা এবং ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর (এমএফআই) মাধ্যমে প্রান্তিক ও ক্ষুদ্র উদ্যোগে ঋণ দেবে। ক্রেডিট গ্যারান্টি সুবিধা দেওয়ার পাশাপাশি নিজেদের সুপ্রতিষ্ঠিত মনিটরিং ও সুপারভিশন কাঠামোর মাধ্যমে এই অর্থায়ন সুবিধার বাস্তবায়ন তদারকি করবে পিকেএসএফ। পিকেএসএফের দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগটি নেওয়া হয়েছে। ক্ষুদ্র উদ্যোগে গ্যারান্টিযুক্ত অর্থায়ন সহজতর করতে ২০২৬-২৭ অর্থবছরের জন্য পিকেএসএফ ১১টি বাণিজ্যিক ব্যাংক এবং একটি আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে মোট ২,৮০০ কোটি টাকার ১২টি ক্রেডিট গ্যারান্টি চুক্তি স্বাক্ষর করেছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত