
রাষ্ট্র মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি থেকে প্রবাসীদের প্রেরিত রেমিট্যান্স সংগ্রহের লক্ষ্যে যুক্তরাজ্যভিত্তিক রেমিট্যান্স সংস্থা এনইসি মানি ট্রান্সফার লিমিটেডের একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান গত সোমবার ব্যাংকের হেড অফিস ভবনের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. জসীম উদ্দিন এবং এনইসি মানি ট্রান্সফার লিমিটেড চেয়ারম্যান ইকরাম ফারাজি স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন। এ সময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পারভীন আক্তারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। এই চুক্তির ফলে প্রবাসীরা এখন আরও সহজ ও দ্রুত উপায়ে সরাসরি রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকের মাধ্যমে তাদের পরিবারের কাছে টাকা পাঠাতে পারবেন বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি