ঢাকা শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

বিদেশি ব্যাংকের কাস্টডিয়ান কার্যক্রমে জটিলতা দূর করল বিএসইসি

বিদেশি ব্যাংকের কাস্টডিয়ান কার্যক্রমে জটিলতা দূর করল বিএসইসি

বিদেশি মালিকানাধীন ব্যাংকগুলোর বাংলাদেশে স্থানীয় কার্যক্রম পরিচালনা পর্ষদ না থাকলেও মিউচ্যুয়াল ফান্ডের কাস্টডিয়ান হিসেবে কার্যক্রম পরিচালনার সুযোগ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ফলে এখন থেকে এসব ব্যাংকের ব্যবস্থাপনা কমিটি বা মনোনীত ব্যক্তি পরিচালনা পর্ষদের পক্ষে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করতে পারবেন। এতে বিদেশি ব্যাংকের কাস্টডিয়ান কার্যক্রম পরিচালনায় থাকা গুরুত্বপূর্ণ সাংগঠনিক ও নিয়ন্ত্রকীয় জটিলতা দূর হবে। বৃহস্পতিবার এ বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে বিএসইসি। কমিশনের চেয়ারম্যান মাসুদ খান স্বাক্ষরিত নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে। নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচ্যুয়াল ফান্ড) বিধিমালা, ২০২৩-এর বিধি ৪৩(৬)-এ মিউচ্যুয়াল ফান্ডের কাস্টডিয়ানের পরিচালনা পর্ষদ মনোনীত স্বাক্ষরকারীদের মাধ্যমে সংশ্লিষ্ট মিউচ্যুয়াল ফান্ডের ব্যাংক হিসাব বা সিকিউরিটিজ হিসাব পরিচালনার বিধান রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত