
দেশের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার ব্যয় বহনে সহজ, কাঠামোবদ্ধ এবং উদ্ভাবনী অর্থায়ন সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং স্পিøটপে বাংলাদেশ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় কমিউনিটি ব্যাংক শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ স্টুডেন্ট ফাইন্যান্সিং সুবিধা চালুর উদ্যোগ নেবে। এ অর্থায়নের মাধ্যমে যোগ্য শিক্ষার্থীরা টিউশন ও ভর্তি ফি, হোস্টেল ও আবাসন ব্যয়, পরীক্ষার ফি এবং অনুমোদিত অন্যান্য শিক্ষাসংক্রান্ত ব্যয় নির্বাহের সুযোগ পাবেন। প্রযুক্তিনির্ভর ও ডিজিটাল প্ল্যাটফর্মের সমন্বয়ে শিক্ষার্থী অর্থায়নকে আরও সহজ, দ্রুত, কার্যকর এবং গ্রাহকবান্ধব করে তুলতে যৌথভাবে কাজ করবে দুই প্রতিষ্ঠান। একই সঙ্গে এ উদ্যোগ আর্থিক অন্তর্ভুক্তি, দায়িত্বশীল ঋণ বিতরণ, ডিজিটাল উদ্ভাবন এবং দেশের মানবসম্পদ উন্নয়নে কমিউনিটি ব্যাংকের অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি