ঢাকা সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

ট্রেড লাইসেন্সসেবা সহজকরণ

আসছে পাঁচ বছর মেয়াদি নবায়ন সুবিধা

আসছে পাঁচ বছর মেয়াদি নবায়ন সুবিধা

গতকাল রোববার রাজধানীর ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘স্থানীয় ব্যবসা-বাণিজ্য, আইন-শৃঙ্খলা, মানবাধিকার উন্নয়ন ও ট্রেড লাইসেন্স সেবা’ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। প্রশাসক বলেন, ট্রেড লাইসেন্স সেবায় জোর-জবরদস্তির পরিবর্তে ব্যবসায়ীদের সঙ্গে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার ভিত্তিতে কাজ করতে চায় সিটি কর্পোরেশন। তিনি বলেন, ঘরে বসেই ট্রেড লাইসেন্স নবায়ন, হোল্ডিং ট্যাক্স ও অন্যান্য কর পরিশোধের সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি জানান, ট্রেড লাইসেন্স পাঁচ বছর মেয়াদে নবায়নের দাবিকে ইতিবাচকভাবে গ্রহণ করা হয়েছে এবং শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হবে। সাইনবোর্ড কর প্রসঙ্গে তিনি বলেন, বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানের অনেক সাইনবোর্ডের প্রকৃত আয়তন অনুযায়ী কর নির্ধারণ হয় না। তবে এ বিষয়ে কাউকে হয়রানি নয়, বরং ন্যায়সংগত ও স্বচ্ছ ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে। সভায় রাজধানীর যানজট, ফুটপাত দখল ও অবৈধ হকার সমস্যাকে ঢাকার প্রধান চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে আব্দুস সালাম আরো বলেন, হকার ও ব্যাটারিচালিত রিকশাকে নিবন্ধনের আওতায় এনে নির্ধারিত সংখ্যার ভিত্তিতে লাইসেন্স দেওয়া হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত