ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

এনআরবি ব্যাংক ভিসা ইসলামিক সিগনেচার ক্রেডিট কার্ড চালু করেছে

এনআরবি ব্যাংক ভিসা ইসলামিক সিগনেচার ক্রেডিট কার্ড চালু করেছে

এনআরবি ব্যাংক পিএলসির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই ডিবিএ ও পরিচালনা পর্ষদের সদস্যরা এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান, অতিরিক্ত পরিচালকবৃন্দ এবং উপ-ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে নিয়ে গত বৃহস্পতিবার প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ব্যাংকের ভিসা ইসলামিক সিগনেচার ক্রেডিট কার্ড আনুষ্ঠানিকভাবে চালু করেন। এনআরবি ব্যাংকের কার্ডধারীরা জাতীয় ও আন্তর্জাতিক বিমানবন্দর লাউঞ্জ, বিমানবন্দর পিক অ্যান্ড ড্রপ পরিষেবা এবং বছরব্যাপী ক্যাশব্যাক এবং মূল্য ছাড়ের অফার উপভোগ করতে পারবেন। ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. কামরুল ইসলাম চৌধুরী, অডিট কমিটির চেয়ারম্যান মিস মিনহাজ শহীদ, এফসিএ, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান শেখ মো. সেলিম, স্বতন্ত্র পরিচালকরা ফেরদৌস আরা বেগম, প্রফেসর শরীফ নুরুল আহকাম এবং এসকে মতিউর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত