
নিম্নআয়ের এক কোটি টিসিবি কার্ডধারী পরিবারের কাছে ভর্তুকি মূল্যে বিক্রির জন্য ৩৬৮ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে দুই কোটি লিটার পরিশোধিত পাম অলিন কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। প্রতি লিটার পাম অলিনের ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ১৮৪ টাকা ১০ পয়সা।
গতকাল বুধবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে ভর্তুকি মূল্যে বিক্রির জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয়েছিল। এতে তিনটি প্রতিষ্ঠান দরপ্রস্তাব জমা দিলেও কারিগরি মূল্যায়নে দুটি প্রস্তাব গ্রহণযোগ্য বিবেচিত হয়।