
মিডল্যান্ড ব্যাংক পিএলসি (এমডিবি) এবং সহজমোবাইল বিডি লিমিটেডের মধ্যে গত সোমবার একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় গ্রাহকরা সহজমোবাইলের নির্ধারিত মার্চেন্ট পয়েন্ট থেকে মিডল্যান্ড ব্যাংকের ই-লোন সুবিধার মাধ্যমে মোবাইল ডিভাইস ক্রয়ের জন্য অর্থায়ন সুবিধা গ্রহণ করতে পারবেন। মিডল্যান্ড ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ উদ্দিন আহমেদের উপস্থিতিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন মিডল্যান্ড ব্যাংক পিএলসির কো-অর্ডিনেটর, রিটেইল ডিস্ট্রিবিউশন ডিভিশন ও হেড অব পাবলিক রিলেশন্স ডিভিশন মোহাম্মদ রাশাদুল আনোয়ার এবং সহজমোবাইল বিডি লিমিটেডের পরিচালক আবু আল মোতালিব। এই উদ্যোগের লক্ষ্য হলো গ্রাহকদের মোবাইল ডিভাইস ক্রয়ের ক্ষেত্রে সহজ ও সুবিধাজনক অর্থায়নের সুযোগ প্রদান করা এবং একই সঙ্গে ডিজিটাল আর্থিক সেবার ব্যবহার আরও সম্প্রসারণে অবদান রাখা। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি