
ফেডারেল ইনস্যুরেন্স পিএলসি’র ৩৮তম বার্ষিক সাধারণ সভা গত ১৭ আগস্ট ডিজিটাল প্লাটফর্মে কোম্পানির চেয়ারম্যান এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিতে কোম্পানির ২০২৫ সালের বার্ষিক হিসাব ও ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। সভায় ভাইস চেয়ারম্যান ইলিয়াস সিদ্দিকী, নির্বাহী কমিটির চেয়ারম্যান জয়নুল আবেদীন জামাল, অডিট কমিটি ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন এফসিএ, মনোনয়ন ও পারিশ্রমিক কমিটি এবং গ্রাহক সুরক্ষা ও অভিযোগ প্রতিকার কমিটির চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান, বিনিয়োগ কমিটির চেয়ারম্যান আবেদা আক্তার, পরিচালক মোরশেদুল শফি, খাদিজাতুল আনোয়ার, তাহরির নাওয়াজ, তৌফিকুল ইসলাম চৌধুরী, তৌহিদুল আলম, মমতাজ বেগম, রাকিবুল হক, হাসিনা বানু, আবরারুল হক ও জিয়া উদ্দিন, অলটারনেট পরিচালক সৈয়দ আমজাদ হোসেন ও রাশেদা বেগম, মুখ্য নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক এ এম এম মহিউদ্দিন চৌধুরী ও সিএফও মাসুদ হোসাইনসহ কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।