ঢাকা শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

লিড ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংকের দায়িত্ব পালন

লিড ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংকের দায়িত্ব পালন

ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে দেশজুড়ে ডিজিটাল ও সমন্বিত পেমেন্ট-ব্যবস্থা ছড়িয়ে দিতে রাজশাহীতে বাংলা কিউআর ওয়ার্কশপের আয়োজন করেছে বাংলাদেশ ব্যাংক। এই আয়োজন সহযোগিতায় ছিল ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি) এবং লিড ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করেছে ব্র্যাক ব্যাংক। এই আয়োজনের মূল লক্ষ্য ছিল দেশজুড়ে সবার জন্য সহজ ও নিরাপদ বাংলা কিউআরের ব্যবহার বাড়ানো, যাতে একটিমাত্র কিউআর কোড স্ক্যান করেই যে কোনো ব্যাংক বা অ্যাপ থেকে সহজে টাকা লেনদেন করা যায়। ২০ আগস্ট ২০২৬ বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিসের ট্রেনিং সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইএফসির প্রতিনিধি এবং মার্চেন্টরা অংশ নেন। নিরাপদ, সহজ ও আধুনিক ডিজিটাল পেমেন্ট-ব্যবস্থা কীভাবে সারা দেশে ছড়িয়ে দেওয়া যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় ওয়ার্কশপে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত