ঢাকা সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

‘১ বাংলাদেশ ১ ইন্টারনেট’ ক্যাম্পেইন চালু করল গ্রামীণফোন

‘১ বাংলাদেশ ১ ইন্টারনেট’ ক্যাম্পেইন চালু করল গ্রামীণফোন

দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন ‘১ বাংলাদেশ ১ ইন্টারনেট’ ক্যাম্পেইন চালু করেছে। দেশের বিভিন্ন প্রান্তের গ্রাহকরা কীভাবে গ্রামীণফোনের নির্ভরযোগ্য ও শক্তিশালী ইন্টারনেট অভিজ্ঞতার মাধ্যমে নিজেদের ডিজিটাল জীবনকে আরও সমৃদ্ধ করছেন, তা তুলে ধরাই এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য।

নেটওয়ার্ক সক্ষমতা ও মানোন্নয়নে গ্রামীণফোনের ধারাবাহিক বিনিয়োগের ওপর ভিত্তি করে শুরু হওয়া ‘১ বাংলাদেশ ১ ইন্টারনেট’ ক্যাম্পেইনটি ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতার মাধ্যমে সারাদেশের মানুষকে ডিজিটাল বিশ্বের সুযোগ-সুবিধার সাথে সংযুক্ত করার লক্ষ্যে কাজ করছে। দ্রুতগতির মানসম্পন্ন ইন্টারনেট কীভাবে মানুষকে একসূত্রে যুক্ত করে শেখা, সৃষ্টি, যোগাযোগ, আয় এবং নিজের ভাবনা প্রকাশে সহায়তা করছে তা এই ক্যাম্পেইনের মাধ্যমে তুলে ধরা হবে। তরুণ প্রজন্ম, কনটেন্ট নির্মাতা, উদ্যোক্তা এবং সমাজের নানাস্তরের মানুষের জীবনের গল্পের মধ্য দিয়ে দেখা যাবে, কীভাবে ইন্টারনেট সংযোগ দেশজুড়ে সুযোগ, সৃজনশীলতা, প্রবৃদ্ধি এবং ডিজিটাল মত প্রকাশের পথ তৈরি করে দিচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত