ঢাকা সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

চট্টগ্রামে রবির ‘এলিট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ প্রদান

চট্টগ্রামে রবির ‘এলিট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ প্রদান

গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা ও লাইফস্টাইলভিত্তিক সেবার পরিধি আরও বিস্তৃত করার লক্ষ্যে চট্টগ্রামে এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ করছে রবি। এরই ধারাবাহিকতায় রবি আজিয়াটা পিএলসি ২৩ আগস্ট র‌্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে ‘এলিট এক্সিলেন্স অ্যাওয়ার্ড ও নিউ পার্টনার সাইনিং সেরিমনি’ আয়োজন করে। রবির হেড অব মার্কেটিং শওকত কাদের চৌধুরী এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানটি দুটি পর্বে অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে ব্র্যান্ড পার্টনারশিপ আরও জোরদার করার পাশাপাশি লাইফস্টাইলভিত্তিক অংশীদার নেটওয়ার্ক সম্প্রসারণের প্রতি রবির অঙ্গীকার প্রতিফলিত হয়েছে। অনুষ্ঠানে ২০২৬ সালের প্রথম ছয় মাসে গ্রাহক সম্পৃক্ততা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ১০টি প্রতিষ্ঠানকে ‘রবি এলিট পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত