
ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) চতুর্থ সাব-অর্ডিনেটেড বন্ডে ৫০ কোটি টাকা বিনিয়োগ করেছে বিমা প্রতিষ্ঠান মেটলাইফ বাংলাদেশ। এ উদ্যোগ দেশে মেটলাইফের বিনিয়োগ পোর্টফোলিওকে আরও শক্তিশালী ও বহুমুখী করেছে। সরকারি বন্ডে বিনিয়োগের পাশাপাশি কর্পোরেট বন্ডও বিনিয়োগ করছে মেটলাইফ। এর মাধ্যমে কর্পোরেট খাতে টেকসই অর্থায়ন করার পাশাপাশি পলিসিহোল্ডারদের দীর্ঘময়াদে আরও ভালো রিটার্ন দেয়া সম্ভব হচ্ছে প্রতিষ্ঠানটির পক্ষে। সাম্প্রতিক এ বিনিয়োগের ফলে মেটলাইফ বাংলাদেশের মোট বিনিয়োগ পোর্টফোলিও দাঁড়িয়েছে প্রায় ১৯,০০০ কোটি টাকায়।
মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, দেশের অন্যতম বৃহৎ বিনিয়োগকারী হিসেবে ইবিএলের সঙ্গে আমাদের এ অংশীদারিত্ব আর্থিক খাতকে আরও শক্তিশালী করতে আমাদের যৌথ অঙ্গীকারকে তুলে ধরে।