
বিদেশে চিকিৎসাসেবা আরও সহজ ও সাশ্রয়ী করতে প্ল্যান মেডি ট্রিপ লিমিটেডের সঙ্গে দুটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে যমুনা ব্যাংক পিএলসি। এর আওতায় ব্যাংকের যোগ্য গ্রাহক, কার্ডধারী ও কর্মকর্তারা পাবেন ০% ইএমআই সুবিধা এবং বিদেশে চিকিৎসায় বিশেষ ছাড় ও সহায়তা। চুক্তি অনুযায়ী, যমুনা ব্যাংকের যোগ্য VISA কার্ডধারীরা প্ল্যান মেডি ট্রিপের নির্ধারিত স্বাস্থ্যসেবায় ৩, ৬, ৯ ও ১২ মাস মেয়াদে ০% Jamuna EMI সুবিধা নিতে পারবেন। এছাড়া গ্রাহকরা ভারত ও থাইল্যান্ডে বিনামূল্যে এয়ারপোর্ট পিকআপ ও ড্রপ, ভারত, থাইল্যান্ড ও চীনের ভিসা সেবায় বিশেষ সুবিধা এবং ভারত, থাইল্যান্ড ও মালয়েশিয়ার নির্বাচিত হাসপাতালে ইনপেশেন্ট চিকিৎসা ব্যয়ে প্রায় ৫-১০% পর্যন্ত সাশ্রয়ের সুযোগ পাবেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি