ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

২ হাজার চা-শ্রমিক ও পরিবারের দৃষ্টিসেবায় ব্র্যাক ব্যাংক ও ভিশনস্প্রিং

২ হাজার চা-শ্রমিক ও পরিবারের দৃষ্টিসেবায় ব্র্যাক ব্যাংক ও ভিশনস্প্রিং

চট্টগ্রামের চা-বাগান এলাকার সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় চক্ষুসেবা পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে ব্র্যাক ব্যাংক। ভিশনস্প্রিংয়ের সহযোগিতায় এই উদ্যোগের আওতায় চট্টগ্রামের ২ হাজারেরও বেশি চা-শ্রমিক, তাদের পরিবারের সদস্য এবং বয়োবৃদ্ধ মানুষের বিনামূল্যে চোখ পরীক্ষা, প্রয়োজন অনুযায়ী চশমা বিতরণ এবং উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দেওয়া হবে। ব্র্যাক ব্যাংক ও ভিশনস্প্রিংয়ের যৌথ উদ্যোগে চা-বাগানের শ্রমিক ও তাদের পরিবারের জন্য এবারই প্রথম এ ধরনের চক্ষুসেবা কর্মসূচি নেওয়া হয়েছে। চা-শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা প্রায়ই উন্নত ও বিশেষায়িত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত থাকেন। তাদের কাছে প্রয়োজনীয় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই ইস্পাহানি গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান নেপচুন টি এস্টেট লিমিটেডে আনুষ্ঠানিকভাবে কর্মসূচিটির উদ্বোধন করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত