ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

ব্যাংক এশিয়ার ‘এএমএল অ্যান্ড সিএফটি কনফারেন্স ২০২৬’ অনুষ্ঠিত

ব্যাংক এশিয়ার ‘এএমএল অ্যান্ড সিএফটি কনফারেন্স ২০২৬’ অনুষ্ঠিত

কর্মীদের মধ্যে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘ফস্টারিং অ্যান্ড এনডুরিং অ্যা কালচার অফ কমপ্লায়েন্স ফর সাসটেইনেবল বিজনেস’ প্রতিপাদ্য নিয়ে বার্ষিক ‘এএমএল অ্যান্ড সিএফটি কনফারেন্স ২০২৬’ আয়োজন করেছে ব্যাংক এশিয়া পিএলসি। গত শনিবার রাজধানীর কারওয়ান বাজারস্থ ব্যাংক এশিয়া টাওয়ারে আয়োজিত কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর প্রধান ইকতিয়ারুদ্দিন মো. মামুন। তিনি তার বক্তব্যে মানি-লন্ডারিংয়ের বিরাজমান চ্যালেঞ্জ, সচেতনতার গুরুত্ব এবং রিপোর্টিং প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। টেকসই অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষে তিনি বিএফআইইউ এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহকে পারস্পারিক অংশীদারিত্বের ভিত্তিতে একটি সমন্বিত টিম হিসেবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত