
প্রযুক্তির সঙ্গে ফ্যাশনের মেলবন্ধন ঘটাতে জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড এপেক্স-এর সঙ্গে যুক্ত হয়েছে ভিভো। আসন্ন ভিভো ভি৮০ লাইটকে শুধু একটি স্মার্টফোন নয়, বরং প্রতিদিনের স্টাইল ও লাইফস্টাইলের অংশ করে তুলতেই এই বিশেষ আয়োজন। কাজ হোক কিংবা ব্যক্তিগত জীবন, নিজের স্টাইল, পছন্দ আর সিদ্ধান্তে যারা সবসময় নিজের সেরাটা তুলে ধরতে চায়- ‘সেø এভরি এজ’ তাদের সেই গল্প। জীবনের প্রতিটি দিকেই নিজের ছাপ রাখা, নিজের পছন্দে আত্মবিশ্বাসী থাকা আর প্রতিটি মুহূর্ত উপভোগ করাই এই ধারণার মূল কথা। এ জায়গাতেই ভিভো ও এপেক্সের ভাবনার মিল।
নিজের পছন্দে আত্মবিশ্বাসী এবং মান ও রুচির ক্ষেত্রে আপসহীন মানুষদের জীবনযাপনের সঙ্গে এপেক্সের ভাবনাও বেশ মানানসই। সেই মিল থেকেই ভি৮০ লাইটের সঙ্গে এপেক্সের এ বিশেষ আয়োজন। ভিভো ভি৮০ লাইটের ভিন্নধর্মী নকশার সঙ্গে থাকছে এ সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে। ৬.৮৩ ইঞ্চির থ্রি-ডি ডুয়াল-কার্ভড ডিসপ্লে, আল্ট্রা-থিন বেজেল ও কার্ভড বডি ভি৮০ লাইটের ডিজাইনে দেবে প্রিমিয়াম ও আধুনিক লুক। ডিসপ্লের মসৃণ বাঁকানো প্রান্ত ফোনটিকে যেমন দেবে নজরকাড়া লুক, তেমনি ব্যবহারের সময়ও দেবে আরামদায়ক অনুভূতি। এ আয়োজনে ভি৮০ লাইটের সঙ্গে থাকছে রুচিশীল ও স্টাইলসচেতনদের জন্য কিছু উপহার।