ঢাকা সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

অগ্রণী ব্যাংকের ১৯তম বার্ষিক সাধারণ সভা

অগ্রণী ব্যাংকের ১৯তম বার্ষিক সাধারণ সভা

অগ্রণী ব্যাংক পিএলসির ১৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে| গতকাল রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ| সভায় প্রধান অতিথি ও সরকারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক| এসময় পরিচালনা পর্ষদের পরিচালক ড. মোহাম্মদ ফজলুল হক, মোহাম্মদ সুলতান মাহমুদ, মুজাফফর আহম্মদ, মো. সাঈদ কুতুব এবং ফয়েজ আহমেদ, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক মো. সিরাজুল ইসলাম (নির্বাহী পরিচালক), উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, মহাব্যবস্থাপকবৃন্দ ও নিরীক্ষা ফার্মের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন| সভায় ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়| সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত