ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

চার প্রকৌশলী পেলেন হোন্ডা ওয়াই-ই-এস অ্যাওয়ার্ড

চার প্রকৌশলী পেলেন হোন্ডা ওয়াই-ই-এস অ্যাওয়ার্ড

তরুণ প্রকৌশলীদের প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনী সক্ষমতাকে উৎসাহিত করতে প্রদান করা হয়েছে 'হোন্ডা ইয়ং ইঞ্জিনিয়ার অ্যান্ড সায়েন্টিস্ট'স (ওয়াই-ই-এস) অ্যাওয়ার্ড ২০২৫। ২৪ আগস্ট রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও, ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের মন্ত্রী ও উপপ্রধান (ডেপুটি চিফ অব মিশন) নাওকি তাকাহাশি; হোন্ডা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এবং ওয়াই-ই-এস অ্যাওয়ার্ড প্রোগ্রামের মূল্যায়নকারী অধ্যাপক টাটিও আরিমোতো; প্রখ্যাত অভিনেতা, পরিচালক, লেখক এবং হোন্ডা ওয়াই-ই-এস অ্যাওয়ার্ড প্রোগ্রামের মূল্যায়নকারী এস. এ. আবুল হায়াত; বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সুসুমু মরিসাওয়া; বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার এবং ওয়াই-ই-এস অ্যাওয়ার্ড প্রোগ্রামের মূল্যায়নকারী শাহ মোহাম্মদ আশিকুর রহমান, এফসিএ; হোন্ডা ফাউন্ডেশনের মহাসচিব গাকু আজুমাই; জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন সেন্টারের (জাইস) বাংলাদেশস্থ কান্ট্রি ডিরেক্টর ইউকিয়োশি মাতসুদা; সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের (বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এবারের হোন্ডা 'ইয়ং ইঞ্জিনিয়ার অ্যান্ড সায়েন্টিস্ট'স (ওয়াই-ই-এস) অ্যাওয়ার্ড ২০২৫' বিজয়ীরা হলেন- সাকিফ নাঈব রাইয়ান (বুয়েট), কাজী তাজগীর তাহমিন রেভান (বুয়েট), মো. আদনান রহমান (বুয়েট) এবং লাইলাতুল বরাত সিদ্দিকা (কুয়েট)। চার বিজয়ীর প্রত্যেককে ৩,০০০ মার্কিন ডলার, মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয়। এ ছাড়া, নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে জাপানে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ গ্রহণের ক্ষেত্রে 'হোন্ডা ওয়াই-ই-এস প্লাস' কর্মসূচির আওতায় সর্বোচ্চ ১০,০০০ মার্কিন ডলার পর্যন্ত আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত