
টানা দরপতন থেকে বেরিয়ে ঊর্ধ্বমুখী ধারায় ফেরার ইঙ্গিত দিচ্ছে দেশের শেয়ারবাজার। আগের কার্যদিবসের ধারাবাহিকতায় গতকাল বুধবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার পাশাপাশি মূল্য সূচক বেড়েছে। সেই সঙ্গে ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ।
এর আগে আগস্টের মাঝামাঝি সময় থেকে শেয়ারবাজারে একপ্রকার টানা দরপতন দেখা দেয়। সেই সঙ্গে ধারাবাহিকভাবে কমতে থাকে মূল্যসূচক। ১১ আগস্ট ডিএসইর প্রধান সূচক সেখানে ৫ হাজার ৯০৩ পয়েন্টের ওপরে ছিল, অব্যাহত পতনের মধ্যে পড়ে গত ৩১ আগস্ট তা ৫ হাজার ৬০০ পয়েন্টের নিচে নেমে আসে। সেই সঙ্গে কমে যায় লেনদেনের গতি। হাজার কোটি টাকার ওপরে থাকা লেনদেন ৪০০ কোটি টাকার ঘরে নেমে আসে।