ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

প্রথম দিনেই ১৮ হাজার আবেদন

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত ফেরত

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত ফেরত

দীর্ঘদিনের অনিশ্চয়তা ও ভোগান্তির পর সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত ফেরতের প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন গ্রহণের প্রথম দিনেই প্রায় ১৮ হাজার গ্রাহক তাদের আমানতের অর্থ উত্তোলনের আবেদন করেছেন। এসব আবেদনের বিপরীতে প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা চাওয়া হয়েছে। এর মধ্যে এককালীন পুরো আমানতের অর্থ উত্তোলনের জন্য আবেদন করেছেন ২ হাজার ৩৬৭ জন। তাদের আবেদনে মোট ২৪৪ কোটি টাকা ফেরত চাওয়া হয়েছে। ১ সেপ্টেম্বর থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখায় আমানত উত্তোলনের আবেদন গ্রহণ শুরু হয়। গ্রাহকরা নির্ধারিত ফরমে নিজ নিজ হিসাব থেকে কত টাকা তুলতে চান, তা উল্লেখ করে আবেদন জমা দেন। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের আবেদন যাচাই-বাছাই ও প্রক্রিয়াজাত করার পর আগামী ৭ সেপ্টেম্বর থেকে আমানত ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হবে। কোন গ্রাহক কবে অর্থ ফেরত পাবেন, তা পরবর্তীতে সংশ্লিষ্টদের জানানো হবে।

আমানত ফেরতের আবেদন গ্রহণ শুরুর খবর পেয়ে গত মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন শাখায় গ্রাহকদের উপস্থিতি দেখা যায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত