
রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে ৩ হাজার কোটি টাকার 'এক্সপোর্ট ডাইভারসিফিকেশন রিফাইন্যান্স স্কিম' গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এ স্কিমের আওতায় ঋণ বিতরণে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশগ্রহণমূলক চুক্তি করেছে এনআরবিসি ব্যাংক পিএলসি। গত ১ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক একেএম নুরুন নবী এবং এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি