
দেশের উত্তরবঙ্গ তথা রাজশাহী ও রংপুর বিভাগের জেলাসমূহে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র সৃষ্টি এবং কৃষিপণ্যের উৎপাদন, সংরক্ষণ, পরিবহন, বাজারজাতকরণ, প্রক্রিয়াজাতকরণ, মূল্য সংযোজন ও রপ্তানি কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায় ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ (এসিডি-২) ও ট্রাস্ট ব্যাংক পিএলসির মধ্যে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এসিডি-২) এ কে এম সাইদুজ্জামান এবং ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক আহসান জামান চৌধুরী স্বাক্ষর করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি