ঢাকা সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

শেয়ারবাজারে সূচকের পতন লেনদেন ৫৪৫ কোটি টাকা

শেয়ারবাজারে সূচকের পতন লেনদেন ৫৪৫ কোটি টাকা

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববারে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতন হয়েছে। একই সঙ্গে লেনদেনের পরিমাণ কমে ৫৪৫ কোটি ২৭ লাখ ৬৮ হাজার ৩০৮ টাকায় দাঁড়িয়েছে। রোববার ডিএসইতে ১ লাখ ৭৮ হাজার ১০৩ টি ট্রেডের মাধ্যমে ৩৮৯টি কোম্পানির মোট ২০ কোটি ৪৩ লাখ ৪১ হাজার ৮৬৯টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২০টির শেয়ারদর বেড়েছে, ৩৪৮টির কমেছে এবং ২১টি কোম্পানির অপরিবর্তিত রয়েছে।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ১০৩ দশমিক ৬৪ পয়েন্ট কমে ৫ হাজার ৫৫৮ দশমিক ৪৫ পয়েন্টে নেমে এসেছে। ডিএসই-৩০ সূচক ২৪ দশমিক ৫৪ পয়েন্ট কমে ২ হাজার ১১৬ দশমিক ২০ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহ সূচক ২২ দশমিক ৬৫ পয়েন্ট কমে ১ হাজার ১১৫ দশমিক ৩৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইতে লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি হলো: শার্প ইন্ডাস্ট্রিজ, ডোমেক স্পিনিং, প্যারামাউন্ট টেক্সটাইল, সায়হাম টেক্সটাইল, সায়হাম কটন, টেক্সম্যাকো ফার্মাসিউটিক্যালস, ডরিন পাওয়ার, এভয় টেক্সটাইলস, তৌফিকা ফুডস এবং জেনেক্স ইন্স্যুরেন্স। শেয়ারদর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি হলো : এনএলআই ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস, এক্সেল ইন্স্যুরেন্স, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড, এসআইবিএল মিউচুয়াল ফান্ড, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, অ্যাডভেন্ট ফার্মা, সাউথইস্ট ব্যাংক এবং এভয় টেক্সটাইলস।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত