ঢাকা সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে সর্বোচ্চ পাঁচ পুরস্কার রবির

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে সর্বোচ্চ পাঁচ পুরস্কার রবির

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস বাংলাদেশে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বোচ্চসংখ্যক পুরস্কার অর্জন করেছে রবি আজিয়াটা পিএলসি। ৫ সেপ্টেম্বর গুলশানের লেকশোর গ্র্যান্ডে আয়োজিত অনুষ্ঠানে রবি তিনটি গোল্ড ও দুটি সিলভারসহ মোট পাঁচটি পুরস্কার লাভ করে। জাতিসংঘের গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ এবং ইএসজি ইনস্টিটিউট বাংলাদেশ যৌথভাবে এ পুরস্কারের আয়োজন করে। রবি কর্মীদের কল্যাণ ও কর্মপরিবেশ উন্নয়ন, সাপ্লাই চেইন ও ডিস্ট্রিবিউশন এবং ইএসজি প্রযুক্তি ও ডিজিটাল উদ্ভাবন (বিডিঅ্যাপস'র জন্য) ক্যাটাগরিতে গোল্ড পুরস্কার অর্জন করেছে। এ ছাড়া দক্ষতা উন্নয়ন ও কর্মীদের সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই ব্র্যান্ড যোগাযোগ (বিডিঅ্যাপস'র জন্য) ক্যাটাগরিতে সিলভার পুরস্কার পেয়েছে প্রতিষ্ঠানটি।

রবির পক্ষে পুরস্কার গ্রহণ করেন কোম্পানির চিফ পিপল অফিসার মুহাম্মদ শোয়েব বেগ, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান এবং কাস্টমার ভ্যালু সলিউশনস বিভাগের পরিচালক মানিক লাল দাস।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত