ঢাকা মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

আমদানি ও রপ্তানিকৃত পণ্যের ওজন পরিমাপে ওয়েব্রিজ স্থাপন

আমদানি ও রপ্তানিকৃত পণ্যের ওজন পরিমাপে ওয়েব্রিজ স্থাপন

আমদানি ও রপ্তানিকৃত পণ্যের ওজন পরিমাপের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ওয়েব্রিজ স্থাপন করছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। সোমবার ঢাকায় রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) পুরাতন ও সম্প্রসারিত জোনে স্থাপিত দুটি আধুনিক ওয়েব্রিজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।

ঢাকা ইপিজেডের পুরাতন ও সম্প্রসারিত জোনের মূল গেটে স্থাপিত এ দুটি ওয়েব্রিজের মাধ্যমে জোনে প্রবেশ ও বহির্গমনকারী পণ্যবাহী কনটেইনার, কাভার্ড ভ্যানসহ অন্যান্য যানবাহনে পরিবাহিত পণ্যের ওজন নির্ভুলভাবে পরিমাপ ও তথ্য সংরক্ষণ করা সম্ভব হবে। এর ফলে পণ্য পরিবহন ও বাণিজ্যিক কার্যক্রমের মনিটরিং আরও শক্তিশালী হবে। একই সঙ্গে জোনে প্রবেশ ও বহির্গমনকারী পণ্যের তথ্যের নির্ভুলতা, আমদানিকৃত কাঁচামালের যথাযথ ব্যবহার এবং বন্ডিং কার্যক্রমের মনিটরিং আরও কার্যকর হবে। এর ফলে বাণিজ্যিক কার্যক্রমে শৃঙ্খলা প্রতিষ্ঠার পাশাপাশি রাজস্ব সুরক্ষায়ও ইতিবাচক ভূমিকা রাখবে এ ব্যবস্থা। ঢাকা ইপিজেডের পর পর্যায়ক্রমে চট্টগ্রাম ইপিজেড, আদমজী ইপিজেড, কুমিল্লা ইপিজেড ও কর্ণফুলী ইপিজেডে একই ধরনের আধুনিক ওয়েব্রিজ স্থাপনের কার্যক্রম এগিয়ে নিচ্ছে বেপজা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত