ঢাকা মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

বাংলাদেশ ব্যাংকের তিন হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে ট্রাস্ট ব্যাংকের অংশগ্রহণ

বাংলাদেশ ব্যাংকের তিন হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে ট্রাস্ট ব্যাংকের অংশগ্রহণ

ট্রাস্ট ব্যাংক পিএলসি বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট কর্তৃক প্রবর্তিত ৩,০০০ কোটি টাকার 'এক্সপোর্ট ডাইভারসিফিকেশন রিফাইন্যান্স স্কিম তহবিল ব্যবহারে অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে। এ স্কিমের মূল উদ্দেশ্য হলো দেশের রপ্তানিতে তৈরি পোশাক (আরএমজি) খাতের উপর অতিরিক্ত নির্ভরতা কমানো এবং রপ্তানি বহুমুখীকরণকে উৎসাহিত করা। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত 'চুক্তি স্বাক্ষর' অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক এ. কে. এম. নুরুন্নবী এবং ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আহসান জামান চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত