
প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি ডমিন্যান্ট গ্রুপের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এ চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহক ও কর্মীরা ডমিন্যান্ট গ্রুপের অ্যাপার্টমেন্ট ক্রয়ের ক্ষেত্রে বিশেষ মূল্যছাড় পাবেন। ঢাকার গুলশানে অবস্থিত প্রাইম ব্যাংকের কর্পোরেট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসির এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ এবং ডমিন্যান্ট গ্রুপের জেনারেল ম্যানেজার ও হেড অব মার্কেটিং মোহাম্মদ রফিকুল ইসলাম। চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহক ও কর্মীরা ডমিন্যান্ট গ্রুপের কাছ থেকে অ্যাপার্টমেন্ট ক্রয়ের ক্ষেত্রে বিশেষ মূল্যছাড় উপভোগ করবেন। এর মাধ্যমে গ্রাহক ও কর্মীদের নিজস্ব আবাসন নিশ্চিত করার ক্ষেত্রে বাড়তি সুবিধা উপভোগ করতে পারবেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি