ঢাকা মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

ঢাকার প্রাণকেন্দ্রে নতুন রূপে পূবালী ব্যাংকের শিশুপার্ক শাখা

ঢাকার প্রাণকেন্দ্রে নতুন রূপে পূবালী ব্যাংকের শিশুপার্ক শাখা

সম্মানীত গ্রাহকদের পরিবর্তিত চাহিদা ও আধুনিক ব্যাংকিংয়ের ক্রমবিকাশের সঙ্গে সামঞ্জস্য রেখে পূবালী ব্যাংক পিএলসি উন্নত সেবা, স্বাচ্ছন্দ্য ও গ্রাহক অভিজ্ঞতার উৎকর্ষে ধারাবাহিকভাবে বিনিয়োগ করে আসছে। ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত শিশু পার্ক শাখার আধুনিকায়ন ও নবসজ্জা সেই গ্রাহককেন্দ্রিক অঙ্গীকারেরই প্রতিফলন। সম্প্রতি আধুনিকায়ন ও নবসজ্জা শেষে শাখাটির আনুষ্ঠানিক দ্বারোদঘাটন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবসজ্জিত শাখার দ্বারোদঘাটন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (বাডাস) প্রেসিডেন্ট ও জাতীয় অধ্যাপক ডা. এ. কে. আজাদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত