ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

এসবিএসি ব্যাংক কেন্দ্রীয়ব্যাংকের সিএমএসএমই খাতের পুনঃঅর্থায়নে যুক্ত

এসবিএসি ব্যাংক কেন্দ্রীয়ব্যাংকের সিএমএসএমই খাতের পুনঃঅর্থায়নে যুক্ত

কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারিশিল্প (সিএমএসএমই) খাতের উদ্যোক্তাদের চলতি মূলধন সহায়তা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হতে চুক্তিবদ্ধ হয়েছে এসবিএসি ব্যাংক পিএলসি। এ লক্ষ্যে মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের এএনএম হামিদুল্লাহ কনফারেন্স রুমে বাংলাদেশ ব্যাংক ও এসবিএসি ব্যাংকের মধ্যকার একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিতহয়। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিছুরর হমানের উপস্থিতিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষও করেন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক মো. জবদুল ইসলাম এবং এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এস.এম. মঈনুল কবীর। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত