ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

ডিএসইতে লেনদেন ৫৪৪ কোটি টাকা

ডিএসইতে লেনদেন ৫৪৪ কোটি টাকা

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার সূচকের বড় পতন হয়েছে। একই সঙ্গে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে। দিন শেষে ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫৪৪ কোটি ৪২ লাখ টাকা। বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২২ দশমিক ৭১ পয়েন্ট কমে ৫ হাজার ৫১৫ দশমিক ১৭ পয়েন্টে নেমে এসেছে। ডিএস-৩০ সূচক ৭ দশমিক ৭২ পয়েন্ট কমে ২ হাজার ৯৫ দশমিক ৩১ পয়েন্ট এবং ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ৫ দশমিক ৭৬ পয়েন্ট কমে ১ হাজার ১০৫ দশমিক ৬ পয়েন্টে অবস্থান করছে।

গতকাল বৃহস্পতিবার ডিএসইতে ১ লাখ ৫৬ হাজার ৮৬৯টি লেনদেনের মাধ্যমে ৩৮৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মোট ২১ কোটি ৭৬ লাখ ৪২ হাজার ৬৬টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়। এর মূল্য দাঁড়ায় ৫৪৪ কোটি ৪২ লাখ ৫৭ হাজার টাকা। লেনদেন হওয়া প্রতিষ্ঠানের মধ্যে ১০৩টির শেয়ারের দাম বেড়েছে, ২৩০টির কমেছে এবং ৫৪টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি ছিল এনভয় টেক্সটাইলস, শার্প ইন্ডাস্ট্রিজ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, প্যারামাউন্ট টেক্সটাইল, সায়হাম টেক্সটাইল, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, মালেক স্পিনিং, নিটল ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স ও সাউথইস্ট ব্যাংক। অন্যদিকে দর বৃদ্ধির শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল. সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান, ফিনিক্স ফাইন্যান্স ১ম মিউচুয়াল ফান্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সেনা ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ান, আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড এবং আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড।

দর কমার শীর্ষ ১০ কোম্পানি ছিল রিলায়েন্স ইন্স্যুরেন্স, দেশ গার্মেন্টস, এএফসি এগ্রো বায়োটেক, ফার্স্ট ফাইন্যান্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, নাভানা ফার্মাসিউটিক্যালস, আল-হাজ্ব টেক্সটাইল, মেট্রো স্পিনিং, সোনারগাঁও টেক্সটাইল ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স। এদিকে, দিনটিতে ব্লক মার্কেটে ৩৭টি সিকিউরিটিজের মোট ৯৬ লাখ ২ হাজার ৩৪৮টি শেয়ার লেনদেন হয়েছে। এ লেনদেনের মূল্য ছিল ৩৭ কোটি ৮ লাখ ৭৯ হাজার টাকা। ব্লক লেনদেনে সবচেয়ে বেশি মূল্যের লেনদেন হয়েছে আইপিডিসি ফাইন্যান্সে, যার পরিমাণ ৭ কোটি ৭৮ লাখ ৬১ হাজার টাকা। এরপর ছিল পুবালী ব্যাংক ৭ কোটি ৪৮ লাখ টাকা এবং বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ৫ কোটি ৪২ লাখ ৪১ হাজার টাকা। ব্লক মার্কেটে সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, সাউথইস্ট ব্যাংক, ট্রাস্ট ব্যাংক ও ডাফোডিল কম্পিউটার্সসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারও লেনদেন হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত