
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা সম্প্রতি ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির চেয়ারম্যান মুফতী শামছুদ্দীন জিয়া। সভায় ব্যাংকের বিনিয়োগ কার্যক্রমে শরীয়াহ্ পরিপালনের উপর গুরুত্ব আরোপ করা হয় এবং উপস্থাপিত বিভিন্ন বিষয়ে শরীয়াহ্ আলোকে দিকনির্দেশনা ও অনুমোদন প্রদান করা হয়। সভায় অন্যান্যদের মধ্যে শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির সদস্য মুফতী মো. আব্দুর রাজ্জাক, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ এবং শরীয়াহ্ সেক্রেটারিয়েটের প্রধান মো. আবুল বাশার উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি