
এনআরবিসি ব্যাংক পিএলসির ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের (এমটিও) ৪০ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল রোববার ব্যাংকের মানবসম্পদ প্রশিক্ষণ ও উন্নয়ন কেন্দ্রে (এইচআরটিডিসি) প্রশিক্ষণের উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ। এইচআরটিডিসির প্রধান ফাহমিদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার (সিবিও) মো. শাহীন হাওলাদার এবং প্রধান মানবসম্পদ কর্মকর্তা (সিএইচআরও) ফয়সল আহমেদ উপস্থিত ছিলেন। নবীন কর্মকর্তাদের এ বুনিয়াদি প্রশিক্ষণে ৪০ জন এমটিও অংশ নিয়েছেন। ব্যাংকিং কার্যক্রম, পেশাগত আচরণ ও দায়িত্ব পালনের প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রধান অতিথির বক্তব্যে ড. তৌহিদুল আলম খান বলেন, পরিবর্তনশীল আর্থিক পরিবেশে ব্যাংকারদের পেশাদারিত্ব, সততা ও পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার সক্ষমতা থাকা প্রয়োজন। তিনি প্রশিক্ষণার্থীদের গ্রাহকের প্রয়োজনকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি নিয়মিত জ্ঞান অর্জন এবং কর্মক্ষেত্রে প্রশিক্ষণ থেকে পাওয়া জ্ঞান প্রয়োগের পরামর্শ দেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি