ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

ড্যাফোডিলে এমকিউএ ও বিএসির মধ্যকার কৌশলগত সভা

ড্যাফোডিলে এমকিউএ ও বিএসির মধ্যকার কৌশলগত সভা

আজ সোমবার  ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)-তে উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ ও অ্যাক্রেডিটেশন বা স্বীকৃতি প্রদানবিষয়ক একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কার্যক্রম অনুষ্ঠিত হতে যাচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ)। মালয়েশিয়ান কোয়ালিফিকেশনস এজেন্সি (এমকিউএ)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা দাতো' প্রফেসর ড. মোহাম্মদ শাতার বিন সাবরান আজ বাংলাদেশ সফরে আসছেন। এই সফরের মাধ্যমে এমকিউএ, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি) এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা একত্রিত হবেন; যা আন্তর্জাতিক মানদন্ড, অ্যাক্রেডিটেশন প্রক্রিয়া এবং প্রাতিষ্ঠানিক গুণগত মান নিশ্চিতকরণ বিষয়ে অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক আলোচনা জোরদার করার জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এরই  অংশ হিসেবে, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির 'ইনস্টিটিউশনাল কোয়ালিফিকেশন অ্যাসিউরেন্স সেল' (ওছঅঈ) ড্যাফোডিল স্মার্ট সিটিতে দুটি কৌশলগত সভার আয়োজন করবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত