
দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না হয়, সে লক্ষ্যে 'কথা বলা শুক্রবারে ফ্রি' নামে নতুন একটি উদ্যোগ নিয়েছে বাংলালিংক। দেশজুড়ে যেকোনো প্রিপেইড বা পোস্টপেইড বাংলালিংক গ্রাহক সাত বা ৩০ দিন মেয়াদি যেকোনো ডেটা প্যাক বা বান্ডেল কিনলে ডেটা ব্যালেন্স থেকে কোনো খরচ ছাড়াই ইমোতে ভয়েস ও ভিডিও কল করতে পারবেন। কেনা ডেটা প্যাক বা বান্ডেলের মেয়াদ থাকা পর্যন্ত প্রতি শুক্রবার এ সুবিধা পাওয়া যাবে। বিদেশে থাকা নিজেদের পরিবারের সদস্যদের সঙ্গে ভয়েস ও ভিডিও কলে কথা বলতে ইমো ব্যবহার করেন বাংলাদেশের অনেক গ্রাহক। এ বিষয়টি বিবেচনায় নিয়ে গ্রাহকদের জন্য বিনামূল্যে ইমো ব্যবহার করার সুযোগ করে দিচ্ছে বাংলালিংক।