ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

চট্টগ্রাম অঞ্চলের শাখা গুলো নিয়ে ডাচ্‌-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ

চট্টগ্রাম অঞ্চলের শাখা গুলো নিয়ে ডাচ্‌-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ

ডাচ্‌-বাংলা ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের শাখাসমূহ নিয়ে একটি স্ট্র্যাটেজিক কনক্লেভ গত শনিবার চট্টগ্রামের একটি স্থানীয় হোটেলে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হয়েছে। শাখাসমূহের ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে এ কনক্লেভের আয়োজন করা হয়। ডাচ্‌-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহতেশামুল হক খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । বক্তব্যে তিনি বলেন, গ্রাহকদের জন্য 'বেস্ট সলিউশন পার্টনার' তথা 'বিশ্বস্ত সহযোগী' হিসেবে প্রতিষ্ঠিত হতে ডাচ্‌-বাংলা ব্যাংক বিভিন্ন কৌশল গ্রহণ করেছে। গ্রাহকসেবায় উৎকর্ষ নিশ্চিত করতে তিনি গ্রাহকদের প্রতি যত্নশীল মনোভাব প্রদর্শনসহ বিভিন্ন কৌশলগত বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত