ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

পুঁজিবাজারে লেনদেন বেড়েছে

পুঁজিবাজারে লেনদেন বেড়েছে

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার পুঁজিবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৯৪ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২৪ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১০৯৯ ও ২০৯২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইতে ৫৫৬ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ৫২ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন ডিএসইতে ৫০৪ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

বুধবার ডিএসইতে ৩৮৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮০টি কোম্পানির, কমেছে ১৫৩টি এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত