
প্রাইম ব্যাংক পিএলসি ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হিসেবে স্বীকৃতি পেয়েছে, যা দেশের ডিজিটাল বাণিজ্য যাত্রায় একটি উল্লেখযোগ্য মাইলফলক। ট্রেডট্রাস্ট, সিঙ্গাপুরের ইনফোকম মিডিয়া ডেভেলপমেন্ট অথরিটি (আইএমডিএ) কর্তৃক উদ্ভাবিত একটি ওপেন-সোর্স ফ্রেমওয়ার্ক, যা বিভিন্ন সিস্টেম ও নানা দেশ জুড়ে ইলেকট্রনিক বাণিজ্য নথির নির্ভরযোগ্য ও আন্তঃপরিচালনাযোগ্য আদান-প্রদান নিশ্চিত করে। ট্রেডট্রাস্ট-রেডি হিসেবে স্বীকৃতি পাওয়ার মাধ্যমে প্রাইম ব্যাংক ট্রেডট্রাস্ট-সক্ষম ইলেকট্রনিক বাণিজ্য নথি ব্যবহারে ব্যাংকটির সক্ষমতা প্রমাণ করেছে, যা আরও নির্ভরযোগ্য ও আন্তঃপরিচালনাযোগ্য আন্তঃসীমান্ত ডিজিটাল বাণিজ্যকে সহায়তা করবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি