ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানের প্রতিবেদন

এমডি ও সিএএমএলসিও'র স্বাক্ষরে জমা দিতে হবে

এমডি ও সিএএমএলসিও'র স্বাক্ষরে জমা দিতে হবে

বাংলাদেশ ব্যাংকের মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিভাগ (এএমএলডি) থেকে পাঠানো পরিদর্শন প্রতিবেদন, কারণ দর্শানোর নোটিশসহ যেকোনো গুরুত্বপূর্ণ চিঠির জবাব এখন থেকে সংশ্লিষ্ট ব্যাংক, ফাইন্যান্স কোম্পানি ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি/সিইও) এবং প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তার (সিএএমএলসিও) যৌথ স্বাক্ষরে জমা দিতে হবে। বাংলাদেশ ব্যাংকের এএমএলডির পরিচালক এ টি এম কামরুল কবীর ভূঞা স্বাক্ষরিত এক নির্দেশনায় সোমবার এ কথা জানানো হয়। সেখানে বলা হয়, ব্যাংক, ফাইন্যান্স কোম্পানি ও এমএফএস প্রতিষ্ঠানগুলোর মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ (এএমএল ও সিএফটি) কার্যক্রম তদারকি ও পর্যালোচনার জন্য বাংলাদেশ ব্যাংক নিয়মিত ও বিশেষ পরিদর্শন করে থাকে। পাশাপাশি কারণ দর্শানোর নোটিশ জারি এবং বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা বা তথ্য যাচাই করে সংস্থাটি। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, সংবেদনশীল পরিদর্শনের পর পাঠানো পরিপালন প্রতিবেদন, কারণ দর্শানোর নোটিশের জবাব এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যাখ্যা অনেক ক্ষেত্রে প্রধান নির্বাহীর সরাসরি স্বাক্ষর ছাড়াই পাঠানো হচ্ছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ ধরনের চর্চা প্রাতিষ্ঠানিক সুশাসন ও পরিপালন কাঠামোর পরিপন্থী।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত