ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

বাজারে গিগাবাইটের ৩০০ হার্টজের কিউএইচডি মনিটর

বাজারে গিগাবাইটের ৩০০ হার্টজের কিউএইচডি মনিটর

প্রো-গেমার ও কনটেন্ট নির্মাতাদের জন্য বাজারে এসেছে তাইওয়ানের প্রযুক্তি জায়ান্ট গিগাবাইটের নতুন ২৭ ইঞ্চির গেমিং মনিটর জি২৭কিউ৩। এতে রয়েছে ৩০০ হার্টজ রিফ্রেশ রেট ও ১ মিলিসেকেন্ড রেসপন্স টাইম। দ্রুতগতির গেমিংয়ে মসৃণ দৃশ্য ও দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করতে মনিটরটিতে এসব সুবিধা দেওয়া হয়েছে। ২৭ ইঞ্চির সুপার স্পিড আইপিএস প্যানেলের এ মনিটরে রয়েছে কিউএইচডি রেজোলিউশন, যা ২৫৬০ বাই ১৪৪০ পিক্সেল। নন-গ্লেয়ার ডিসপ্লে এবং ১৭৮ ডিগ্রি ওয়াইড ভিউয়িং অ্যাঙ্গেল থাকায় বিভিন্ন দিক থেকে স্ক্রিন দেখার সুবিধা পাওয়া যায়।

মনিটরটিতে ৩০০ হার্টজ রিফ্রেশ রেটের পাশাপাশি ১ মিলিসেকেন্ডের জিটিজি রেসপন্স টাইম রয়েছে। ফলে দ্রুতগতির গেমে দৃশ্য পরিবর্তনের সময় মসৃণতা বজায় রাখতে সহায়তা করে। রঙের ক্ষেত্রে মনিটরটি ১ দশমিক ০৭ বিলিয়ন রঙ সাপোর্ট করে। এতে রয়েছে ৯৮ শতাংশ ডিসিআই-পি৩ ও ১৪৫ শতাংশ এসআরজিবি রঙের পরিসর। পাশাপাশি এটি ভিইএসএ ডিসপ্লেএইচডিআর ৪০০ সনদপ্রাপ্ত। গেমিংয়ের জন্য এতে রয়েছে এএমডি ফ্রিসিঙ্ক প্রিমিয়াম প্রযুক্তি। পাশাপাশি ব্ল্যাক ইকুয়ালাইজার, ক্রসহেয়ার ও টাইমারের মতো গেমিং সহায়ক সুবিধা এবং একই সঙ্গে একাধিক উৎসের ছবি দেখার পিকচার-বাই-পিকচার সুবিধা রয়েছে। ডিজাইনের দিক থেকেও মনিটরটিতে রয়েছে আরজিবি এলইডি অ্যাম্বিয়েন্ট লাইটিং।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত