ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

বৈদেশিক মুদ্রা কেনাবেচা ও ক্রস-কারেন্সি সোয়াপ

বৈদেশিক মুদ্রা কেনাবেচা ও ক্রস-কারেন্সি সোয়াপ

বৈধ গ্রাহক লেনদেন সহজ করা, বৈদেশিক মুদ্রার তারল্য ব্যবস্থাপনা জোরদার এবং সম্পদ-দায় ব্যবস্থাপনা আরও কার্যকর করতে অফশোর ব্যাংকিং ইউনিটগুলোকে (ওবিইউ) বৈদেশিক মুদ্রা সরাসরি কেনাবেচা ও ক্রস-কারেন্সি সোয়াপ লেনদেনের সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ-১ (এফইপিডি-১) থেকে জারি করা এক সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়। সার্কুলারে বলা হয়, ২০২৫ সালের ৩০ জানুয়ারি জারি করা অফশোর ব্যাংকিং কার্যক্রমের নির্দেশিকার সংশ্লিষ্ট বিধান শিথিল করে ওবি ইউনিটগুলো নিজ নিজ ডোমেস্টিক ব্যাংকিং ইউনিট (ডিবিইউ), অন্যান্য অনুমোদিত ডিলার (এডি), অন্যান্য ওবিইউ এবং বৈধ স্থানীয় প্রতিপক্ষের সঙ্গে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচা এবং ক্রস-কারেন্সি সোয়াপ লেনদেন করতে পারবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত