ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসির পরিচালক হলেন মো. আবিদ হোসেন খান ও নুরুন নাহার ওসমানী

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসির পরিচালক হলেন মো. আবিদ হোসেন খান ও নুরুন নাহার ওসমানী

মো. আবিদ হোসেন খান, এফসিএ, এফএফএ, এফআইপিএ এবং সাবেক সিনিয়র জেলা জজ নুরুন নাহার ওসমানী বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে যোগদান করেছেন। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সম্প্রতি এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে। মো. আবিদ হোসেন খান, এফসিএ একজন অভিজ্ঞ অর্থ ও আর্থিক ব্যবস্থাপনা পেশাজীবী এবং ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। নুরুন নাহার ওসমানী বাংলাদেশ বিচার বিভাগে ১৯৮৩ সালে যোগদান করেন এবং সুদীর্ঘ ৩৩ বছর বিচারিক দায়িত্ব পালনের পর ২০১৬ সালে সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে অবসর গ্রহণ করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত