
আইসক্রিমপ্রেমীদের জন্য নতুন অভিজ্ঞতা দিতে পোলার চিল স্টেশন চালু করেছে ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এ উদ্যোগের মাধ্যমে পোলার আইসক্রিমের বিভিন্ন স্বাদ উপভোগের সুযোগ তৈরি হয়েছে। প্রতি স্কুপ আইসক্রিম ১৫০ থেকে ২০০ টাকা। সঙ্গে থাকছে বিভিন্ন ধরনের আইসক্রিম স্টিক ও কোণ। রাজধানীর পাঁচটি মেট্রোরেল স্টেশন— উত্তরা সাউথ, পল্লবী, মিরপুর-১১, বিজয় সরণি ও ঢাকা বিশ্ববিদ্যালয়— এ ছয়টি পয়েন্টে প্রাথমিকভাবে চালু হয়েছে পোলার চিল স্টেশন। এখানে ক্রেতারা পোলারের বিভিন্ন স্বাদ থেকে পছন্দের আইসক্রিম বেছে নেওয়ার পাশাপাশি নতুন স্বাদও উপভোগ করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার শাহ মাসুদ ইমাম বলেন, আমরা সবসময় চেষ্টা করি একজন আইসক্রিমপ্রেমীর প্রতিটি মুহূর্তকে আরও আনন্দময় করে তুলতে। আমরা চাই, যেকোনো সময় ও যেকোনো জায়গায় আমরা তাদের সঙ্গে থাকি। এ ভাবনা থেকেই পোলার চিল স্টেশনের মাধ্যমে আইসক্রিমপ্রেমীদের জন্য আরও আনন্দদায়ক ও প্রাণবন্ত পার্লার অভিজ্ঞতা তৈরি করা হয়েছে।