ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

প্রাইম ব্যাংক, এমএইচটিসি ও ইরভিং এভিয়েশনের ত্রিপক্ষীয় চুক্তি

প্রাইম ব্যাংক, এমএইচটিসি ও ইরভিং এভিয়েশনের ত্রিপক্ষীয় চুক্তি

বাংলাদেশি নাগরিকদের জন্য মালয়েশিয়ায় চিকিৎসাসেবা গ্রহণের প্রক্রিয়াকে আরও সহজ, সমন্বিত ও সুবিধাজনক করতে মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিল (এমএইচটিসি), প্রাইম ব্যাংক পিএলসি এবং ইরভিং এভিয়েশন লিমিটেড একটি ত্রিপক্ষীয় সহযোগিতা কাঠামোতে যুক্ত হয়েছে। আজ ঢাকার গুলশানে আয়োজিত এক অনুষ্ঠানে এই সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে স্বাস্থ্যসেবা, ভ্রমণ ও আর্থিক সেবাকে সমন্বিত করে বাংলাদেশি মেডিকেল ট্রাভেলারদের পুরো স্বাস্থ্যসেবা ভ্রমণপ্রক্রিয়ায় সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এই সহযোগিতার লক্ষ্য হলো উপযুক্ত হাসপাতাল ও চিকিৎসাসেবা সম্পর্কে তথ্য সংগ্রহ থেকে শুরু করে ভ্রমণ ব্যবস্থা, ভিসা সহায়তা এবং চিকিৎসা ব্যয় পরিশোধ- রোগীর পুরো যাত্রাকে আরও সহজ ও সুসংগঠিত করা। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত