ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন কর্মসূচিতে অংশ নিল এনসিসি ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন কর্মসূচিতে অংশ নিল এনসিসি ব্যাংক

পরিবেশবান্ধব শিল্প এবং প্রযুক্তিনির্ভর উদ্যোগে অর্থায়ন বাড়ানোর লক্ষ্যে এনসিসি ব্যাংক সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের দুটি পুনঃঅর্থায়ন কর্মসূচিতে অংশগ্রহণ করতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলাদা দুটি চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তি অনুযায়ী, 'গ্রিন ফ্যাক্টরি বিল্ডিং এবং গ্রিন ইন্ডাস্ট্রি খাতে পুনঃঅর্থায়ন স্কিম' এবং 'তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে উন্নয়নকল্পে পুনঃঅর্থায়ন স্কিম'-এর আওতায় অর্থায়ন করা হবে। প্রতিটি স্কিমে ১,০০০ কোটি টাকার তহবিল রয়েছে, যা পরিবেশবান্ধব শিল্পায়ন ও প্রযুক্তিনির্ভর উদ্যোগে অর্থায়নের সুযোগ আরও বাড়াবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত