ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

কাঁচাপাট রপ্তানিকারকদের ঋণ পুনঃতফসিলের সময় বাড়ল

কাঁচাপাট রপ্তানিকারকদের ঋণ পুনঃতফসিলের সময় বাড়ল

কাঁচাপাট রপ্তানিকারকদের দীর্ঘদিনের ব্যবসায়িক ও আর্থিক সমস্যা সহজে সমাধানের লক্ষ্যে ঋণ পুনঃতফসিলের আবেদনের সময়সীমা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি বিশেষ সার্কুলার জারি করা হয়। সার্কুলারে বলা হয়, কাঁচাপাট রপ্তানিকারকদের ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত বিরূপমানে শ্রেণিকৃত (এসএস, ডিএফ, বি/এল) ঋণ স্থিতির ২ শতাংশ ডাউন পেমেন্টসহ পুনঃতফসিল সুবিধা নিতে সংশ্লিষ্ট ব্যাংকে আবেদন করতে হবে।

কাঁচাপাট রপ্তানিজনিত জটিলতার কারণে এ খাতের গ্রাহকরা নির্ধারিত সময়ের মধ্যে ডাউন পেমেন্ট প্রদান ও অন্যান্য শর্ত পূরণ করে সংশ্লিষ্ট ব্যাংকে আবেদন করতে পারেননি বলে বাংলাদেশ ব্যাংক কাঁচাপাট রপ্তানিকারকদের সুবিধার্থে আবেদনের সময়সীমা বাড়িয়েছে।

সার্কুলারে আরও বলা হয়, এ সুবিধার আওতায় দাখিল করা সব আবেদন প্রয়োজনীয় ডাউন পেমেন্ট গ্রহণের পর আগামী ৩১ ডিসেম্বরের ২০২৬ এর মধ্যে সংশ্লিষ্ট ব্যাংককে নিষ্পত্তি করতে হবে। তবে এ বিষয়ে পূর্বে জারি করা সার্কুলার লেটারে বর্ণিত অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত