ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

গাছ লাগিয়ে পরিবেশ সুরক্ষায় যুক্ত করতে বিকাশের নতুন উদ্যোগ 'বিকাশ বন'

গাছ লাগিয়ে পরিবেশ সুরক্ষায় যুক্ত করতে বিকাশের নতুন উদ্যোগ 'বিকাশ বন'

এবার বিকাশে যুক্ত হলো গ্রিন ফিচার 'বিকাশ বন'। পরিবেশ সুরক্ষা ও কার্বন নিঃসরণ কমাতে এই উদ্যোগের মাধ্যমে বিকাশ গ্রাহকরা তাদের দৈনন্দিন লেনদেনের ভিত্তিতে ভার্চুয়াল গাছ তৈরি করবেন, আর সেই প্রতিটি পূর্ণাঙ্গ ভার্চুয়াল গাছের বিপরীতে বাস্তবে একটি করে গাছ রোপণ করবে বিকাশ। বিকাশ গত ১৫ বছর ধরে দেশের আর্থিক খাতে 'জিরো কমিউট' ইকোসিস্টেম তৈরিতে অগ্রণী ভূমিকা রেখে চলেছে। যাতায়াত, কাগজের ব্যবহার, অফিস ব্যবস্থাপনা, দীর্ঘসময় ধরে লাইনে অপেক্ষা- এসব কমিয়ে ডিজিটাল রসিদ, কাগজবিহীন লোন, কন্ট্যাক্টলেস পেমেন্টসহ ২০০টির বেশি ক্যাশলেস সেবার মাধ্যমে কার্বন নিঃসরণ কমাতে সরাসরি ভূমিকা রাখছে বিকাশ। এবার সরাসরি গাছ লাগিয়ে পরিবেশ রক্ষায় সবাইকে উদ্বুদ্ধ করতেই 'বিকাশ বন' উদ্যোগ নেয়া হয়েছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত